স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

'অ্যাক্সেস কী' কাজ না করলে, আমি কী করতে পারি?

আপনি যদি এই ত্রুটি মেসেজটি পান: “মনে হচ্ছে, আপনার 'অ্যাক্সেস কী' বৈধ নয়। এটি আবার ঘটলে, আপনার সার্ভিস ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।" সমস্যাটির সমাধান করতে, নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  1. আপনি সম্পূর্ণ 'অ্যাক্সেস কী' লিখেছেন কিনা দেখে নিন, যার মধ্যে প্রথম পাঁচটি অক্ষর পড়ে, “ss://”, এগুলিকে ক্লিপবোর্ডে অটোমেটিক কপি করা নাও যেতে পারে। সম্পূর্ণ 'অ্যাক্সেস কী' কেমন দেখতে হয় তার একটি উদাহরণ এখানে দেখানো হল (শুধুমাত্র স্যাম্পেল হিসেবে দেখানো হয়েছে; এটি বাস্তবে কাজ করবে না):
ss://[email protected]:39485/?outline=1
  1. আপনার 'অ্যাক্সেস কী' ক্লিপবোর্ডে একদমই কপি না করা গেলে, এটি আপনার মেসেজিং অ্যাপ বা প্ল্যাটফর্মের কারণে হতে পারে। এই ধরনের ঘটনা সাধারণত তখনই হয়, যখন পরিচিতি তালিকার বাইরে থাকা কোনও ব্যক্তির থেকে আপনি মেসেজ পান। কোনও মেসেজ থেকে কোড কপি করার সময় মেসেজ প্রেরক আপনার পরিচিতিতে আছেন কিনা তা ভালো করে দেখে নিন, তারপরে লিঙ্ক আবার অ্যাক্সেস করার চেষ্টা করুন।
  2. ধাপ ১ ও ২ সম্পূর্ণ করার পরেও ত্রুটি মেসেজ পেলে, এটি ধরে নিতে হবে যে সার্ভার ব্লক করা আছে অথবা 'অ্যাক্সেস কী'-এর বৈধতা শেষ হয়ে গেছে। আপনি একজন পরিষেবা ম্যানেজার হলে, নিজের জন্য একটি নতুন 'কী' তৈরি করে দেখুন। অথবা, নতুন 'কী'-এর জন্য পরিষেবা ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।