স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

Firewall সংক্রান্ত সমস্যা

আপনি ফায়ারওয়াল সংক্রান্ত তিন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন:

কোনও নেটওয়ার্ক ফায়ারওয়ালের মাধ্যমে আপনাকে ব্লক করা হতে পারে।

স্কুল বা আপনার কর্মস্থলের মতো ফায়ারওয়াল থাকা নেটওয়ার্কের সাথে কানেক্ট করা অবস্থায় Outline ইনস্টল করার চেষ্টা করলে, অন্য কোনও নেটওয়ার্কে সেটি ইনস্টল করে দেখুন।

এতে কাজ না হলে, আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন যাতে আপনাকে ফায়ারওয়াল থাকা নেটওয়ার্ক ও Outline সার্ভারের মধ্যে কানেকশন স্থাপন করার অনুমতি দেওয়া হয়। Outline সার্ভারের IP অ্যাড্রেস ও যেখানে Outline রান করা হচ্ছে সেখানকার পোর্ট আপনাকে জানতে হবে যা ইনস্টলেশন স্ক্রিপ্টের শেষে দেওয়া থাকে।

কোনও ডিভাইস ফায়ারওয়ালের মাধ্যমে আপনাকে ব্লক করা হতে পারে

আপনার ডিভাইসে যদি এমন কোনও সফ্টওয়্যার থাকে যা নন-স্ট্যান্ডার্ড পোর্ট বা শনাক্ত করা যায়নি এমন সফ্টওয়্যারের (CheckPoint-এর ZoneAlarm) ক্ষেত্রে আউটগোয়িং কানেকশনকে ব্লক করে, তাহলে Outline-এর জন্য কীভাবে কোনও এক্সেপশন তৈরি করা যায় তা জানতে ডিভাইস বা সফ্টওয়্যার সংক্রান্ত ডকুমেন্টেশন পড়ে দেখুন।

কোনও সার্ভার ফায়ারওয়ালের মাধ্যমে আপনাকে ব্লক করা হতে পারে।

আপনার বেছে নেওয়া ক্লাউড পরিষেবা প্রদানকারী আপনাকে সার্ভার ফায়ারওয়ালের জন্য এমন এক্সেপশন তৈরি করার সুবিধা দিতে পারে যাতে Outline রান করতে পারে এমন পোর্ট খোলা সম্ভব হয়। ইনস্টলেশন স্ক্রিপ্ট রান করার পরে, র‌্যান্ডমভাবে বেছে নেওয়া দু'টি পোর্ট আপনাকে দেওয়া হবে যাতে আপনার সার্ভারে Outline রান করছে। এই দুটি পোর্ট খুললেই আপনি কাজ চালাতে পারবেন।

সার্ভার ফায়ারওয়ালের জন্য এক্সেপশন তৈরি করার ব্যাপারে সাহায্য পেতে, আপনাকে 'ufw' ও 'iptables'-এর ডকুমেন্টেশন দেখার জন্য সাজেস্ট করা হচ্ছে: