আমি Outline সার্ভারের সাথে কানেক্ট করার পরেও কেন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি না?
আপনি মোবাইল ফোন ব্যবহার করলে, মোবাইল ডেটা এবং ওয়াই-ফাই কানেকশনের মধ্যে, একটি থেকে আরেকটিতে পরিবর্তন করে দেখতে পারেন। কখনও কখনও একটি কানেকশনের ধরন কাজ করে যখন অপরটি করে না। আপনি কম্পিউটার ব্যবহার করলে, সেটিকে ব্রডব্যান্ড থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করার চেষ্টা করুন।
এর পরেও সমস্যার সমাধান না হলে, আপনার Outline সার্ভারে কোনও সমস্যা আছে বলে ধরে নিতে হবে। বিকল্প সার্ভারের নতুন অ্যাক্সেস 'কী' পেতে, আপনারপরিষেবা ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। আপনারhttps://google-jigsaw--jigsawuat.sandbox.my.site.com/outline/s/article/Terminology[অ্যাক্সেস কী](/about/terminology)-এর নির্ধারিত কোটা পেরিয়ে গেলে, পরিষেবার ম্যানেজার ডেটার সীমা বাড়াতেও পারবেন।