ডেটা এবং তথ্য সংগ্রহ
আপনি ব্যক্তিগত তথ্য প্রদান করার বিকল্প বেছে না নিলে, Outline তা সংগ্রহ করে না। এছাড়া, আপনি যেসব ওয়েবসাইট দেখেন অথবা যাদের সাথে যোগাযোগ করেন বা কী শেয়ার করেন সেগুলি সম্পর্কে কোনও তথ্য Outline সংগ্রহ করে না।
আপনি Outline Manager-এর সাহায্যে কোনও থার্ড-পার্টি ক্লাউড পরিষেবা প্রদানকারীর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি বা তাতে লগ-ইন করার সময়, আপনার ইমেল আইডি, নাম, বিলিংয়ের তথ্য ও পেমেন্টের বিবরণের মতো থার্ড-পার্টি ক্লাউড পরিষেবা প্রদানকারীকে দেওয়া কোনও তথ্য আমরা পাই না।
যে তথ্য আমরা অটোমেটিক সংগ্রহ করি
আমরা দুই ধরনের তথ্য অটোমেটিক সংগ্রহ করি।
১. সার্ভার IP
Quay.io রেজিস্ট্রি পরিষেবাটি Outline সার্ভারের IP অ্যাড্রেস সংগ্রহ করে; সার্ভারে যখন লেটেস্ট নিরাপত্তা ফিচার ও অন্যান্য উন্নত ফিচার অটোমেটিক আপডেট হয়, তখন সেই অ্যাড্রেস আমাদের জানায়। সার্ভার IP হয়ত ক্লাউড সার্ভার পরিষেবা প্রদানকারীকে এবং সেই শহরটিকে শনাক্ত করতে পারবে যেখানে Outline সার্ভার সেট-আপ করা হয়েছে, তবে কে সার্ভারটি পরিচালনা করছে বা কে এটি অ্যাক্সেস করছে সেই তথ্য জানতে পারে না।
২. ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য নয়, এমন টেকনিক্যাল তথ্য
Outline ক্র্যাশ করলে বা কোনও মারাত্মক এক্সেপশন হলে অথবা Outline অ্যাপের মাধ্যমে আপনি ম্যানুয়ালি মতামত পাঠালে, নিচে তালিকাভুক্ত তথ্য রিপোর্ট করা হবে। এই তথ্য শুধুমাত্র একটানা পরিষেবা দিয়ে যাওয়া বা পারফর্ম্যান্স সংক্রান্ত সমস্যা শনাক্ত ও সমাধান করার জন্য ব্যবহার করা হবে।
- দেশ
- লোকেল
- ক্র্যাশ / এক্সেপশনের তারিখ ও সময় এবং সর্বাধিক ১০০টি আগের ইভেন্ট, যেমন, কোনও ব্যবহারকারী কখন ‘এই সম্পর্কে' বিভাগটি খুলেছেন
- এক্সেপশন সংক্রান্ত একত্রিত করা মেসেজ
- OS-এর নাম ও ভার্সন
- ফোনের মডেল (প্রযোজ্য হলে)
- অ্যাপ চালু করার সময়
- ব্রাউজার
- আর্কিটেকচার
- Outline-এর ভার্সন ও বিল্ড নম্বর
এই তথ্য HTTPS ব্যবহার করে Sentry-তে (sentry.io) পাঠানো হয়; এটি একটি থার্ড-পার্টি, ওপেন সোর্স অ্যাপ, যা সমস্যা ট্র্যাক করা সংক্রান্ত পরিষেবা দেয়। আপনার ডেটার অননুমোদিত অ্যাক্সেস, প্রকাশ, ব্যবহার এবং হারিয়ে যাওয়ার মতো ঘটনা প্রতিরোধ করতে, Sentry এই ইন্ডাস্ট্রির নির্ধারিত বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রযুক্তি এবং পরিষেবা ব্যবহার করে। Sentry-র নীতি সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে https://sentry.io/security/ এবং https://sentry.io/privacy/ লিঙ্কে যান অথবা [email protected] আইডিতে যোগাযোগ করুন। Sentry যেসব Outline ডেটা সেভ করে তাতে এমন বিধিনিষেধ আরোপ করা হয় যে শুধুমাত্র Outline টিমের মেম্বারাই সেগুলি অ্যাক্সেস করতে পারেন।
শুধুমাত্র আপনি সম্মতি দিলে যেসব তথ্য আমরা সংগ্রহ করি
আপনি সম্মতি দিলে, Outline নিম্নলিখিত তথ্য Outline টিমকে দেয়।
১. ব্যবহারের মেট্রিক
প্রত্যেক অ্যাক্সেস 'কী'-এর ভিত্তিতে, শেষ এক ঘণ্টার জন্য প্রতিটি Outline সার্ভার এইসব তথ্য অটোমেটিক সংগ্রহ করে: ট্রান্সফার করা বাইটের সংখ্যা, ব্যবহারকারী কতক্ষণ সার্ভারের সাথে কানেক্টেড ছিলেন, ব্যবহার করা ক্রেডেনশিয়ালের মূল উৎসের সাথে সম্পর্কিত দেশ ও অটোনোমাস সিস্টেম এবং কোনও ফিচার চালু বা বন্ধ করা হয়েছে কিনা। সার্ভারের সাথে কানেক্ট করা অবস্থায় ঠিক কী কন্টেন্ট আদান প্রদান করা হয়েছে তা ট্র্যাক করা হয় না অথবা কোনও ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য মেটাডেটা (যেমন, লগ-ইন ক্রেডেনশিয়াল, ইমেল আইডি, ডিভাইস আইডি ইত্যাদি) লগ করা হয় না। সমস্ত মেট্রিক একটি সার্ভার আইডির সাথে যুক্ত থাকে। সার্ভার আইডি পরিবর্তন করা সংক্রান্ত নির্দেশাবলী এখানে দেখতে পাবেন।
ডিফল্ট হিসেবে, Outline সার্ভার এইসব মেট্রিক Outline টিমের সাথে শেয়ার করে না। সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যদি ব্যবহার সম্পর্কিত মেট্রিক শেয়ার করার বিকল্প সুস্পষ্টভাবে বেছে নেন, তাহলে এই তথ্য সুরক্ষিতভাবে প্রতি ঘণ্টায় Outline টিমের কাছে পাঠানো হবে। ৬০ দিন পরে, দেশ অনুসারে ব্যবহার সম্পর্কিত মেট্রিক একত্রিত করা হবে। সার্ভার অ্যাডমিনিস্ট্রেটররা Outline Manager-এর 'সেটিংস' মেনুতে গিয়ে ব্যবহার সম্পর্কিত মেট্রিক শেয়ার করা সংক্রান্ত পছন্দ যেকোনও সময় পরিবর্তন করতে পারেন।
আপনার পরিচয় গোপন রেখে, সার্ভারের ব্যবহার সম্পর্কিত মেট্রিক আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। সার্ভার ব্যবহারের ট্রেন্ড বুঝতে এবং আমাদের প্রোডাক্ট আরও ভালো করে তুলতে এইসব তথ্য আমরা ব্যবহার করি।
যেমন, কোনও সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আমাদের সাথে ব্যবহার সংক্রান্ত মেট্রিক শেয়ার করার বিকল্প বেছে নিলে, আমরা এমন তথ্য পেতে পারি যা ইঙ্গিত করে যে 12345 আইডির সার্ভার গতকাল ৩ ঘণ্টা ব্যবহার করা হয়েছে, মোট ৫০০ মেগাবাইট ডেটা ট্রান্সফার করা হয়েছে, এমন তিনটি 'কী' থেকে যেগুলির প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ব্যবহার করা হয়েছে এবং সেগুলিতে ডেটা সীমাবদ্ধ করার ফিচার চালু আছে।
২. আপনি যদি মতামত জমা দেন, তাহলে আপনার মন্তব্য এবং ইমেল আইডি
Outline Manager এবং Outline অ্যাপের সাহায্যে আপনি আমাদের টিমকে মতামত জানাতে পারেন। আমরা ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য অন্তর্ভুক্ত না করতে সাজেস্ট করি, তবে আপনি যদি টিমের থেকে কোনও উত্তর চান তাহলে ইমেল ফিল্ডে আপনার ইমেল আইডি দিতে পারেন। আপনার মতামত বোঝার জন্য, আমরা কিছু প্রাথমিক তথ্য অটোমেটিক সংগ্রহ করি। আমরা কোন কোন ডেটা সংগ্রহ করি তা জানতে "যে তথ্য আমরা অটোমেটিক সংগ্রহ করি" বিভাগে ২ নম্বর আইটেম দেখুন। Outline-এর নিরাপত্তা এবং গোপনীয়তা অনুশীলন সম্পর্কে আরও জানতে এখানে যান।
আপনি Android ডিভাইসে Outline অ্যাপের বিটা ভার্সন ব্যবহার করলে, ডিবাগিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য আমরা Google-এর Firebase পরিষেবা ব্যবহার করতে পারি, যা আমাদের সমস্যা খুঁজে বের করতে এবং Outline আরও উন্নত করতে সাহায্য করতে পারে। Firebase-এর গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত নীতি সম্পর্কে জানতে firebase.google.com/support/privacy ওয়েবসাইটে যান। আপনি যদি না চান যে Outline এই তথ্য Firebase-এর মাধ্যমে পাঠাক, তাহলে অ্যাপের প্রোডাকশন ভার্সন ব্যবহার করুন।