কীভাবে মতামত বা সাজেশন পাঠাতে হয়
Outline আরও ভালো করতে সাহায্য করার জন্য ধন্যবাদ! আমাদের মতামত পাঠানোর একাধিক উপায় আছে, আপনি পরিচয় গোপন করে পাঠাতে পারেন অথবা আমাদের থেকে উত্তর পাওয়ার দরকার হলে আপনার ইমেল সহ পাঠাতে পারেন:
- ডেভেলপারদের জন্য: Outline হল ওপেন সোর্স সফ্টওয়্যার এবং আমাদের সব কোড আমরা GitHub-এ হোস্ট করে থাকি। আপনি GitHub-এ অথবা আমাদের Reddit কমিউনিটিতে নিজের আইডিয়া শেয়ার করতে পারেন।
- ব্যবহারকারীদের জন্য: আপনি Outline অথবা Outline Manager অ্যাপের মাধ্যমে আমাদের মতামত পাঠাতে পারবেন। কোন বিষয়ে মতামত দিচ্ছেন তা আমাদের জানান এবং চাইলে নিজের ইমেল আইডি লিখুন যাতে আমরা এই বিষয়ে আপনাকে উত্তর দিতে পারি। এছাড়াও, আমরা আপনার এনভায়রনমেন্টের বিষয়ে কিছু মেটাডেটা সংগ্রহ করি যা কাজে লাগিয়ে আমরা আপনার ব্রাউজার, অপারেটিং সিস্টেম সংক্রান্ত সমস্যার সমাধান করতে সাহায্য করি ও আপনি কোন সফ্টওয়্যার ভার্সন ব্যবহার করছেন তা বুঝতে পারি।
- এই সাইটের মাধ্যমে: এই সাইটের যেখানেই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন লেখা লিঙ্কটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন।
- গুরুতর সমস্যা: আপনি সুরক্ষা সম্পর্কিত গুরুতর কোনও ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে চাইলে আমাদের security [at] getoutline.org আইডিতে ইমেল পাঠাতে পারেন।
সময় বের করে আপনার মতামত ও ভাবনাচিন্তা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।