স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

Outline ব্যবহার করার সময় সুরক্ষা এবং গোপনীয়তা

Outline ব্যবহার করার সময় সুরক্ষা এবং গোপনীয়তা

Outline কীভাবে আপনার অনলাইন কমিউনিকেশন সুরক্ষিত করে

আপনার স্থানীয় বা জাতীয় নেটওয়ার্কের মধ্য দিয়ে যাওয়ার সময় ইন্টারনেট ট্রাফিকের উপর নজরদারি করার সম্ভাবনা অনেক বেশি থাকে।

Outline, ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে আপনার কমিউনিকেশন ব্যক্তিগত রাখতে সাহায্য করে। Outline সার্ভারে না পৌঁছানো পর্যন্ত আপনার জাতীয় নেটওয়ার্কের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রাফিক এনক্রিপ্ট করে রাখা হয়। Outline-এর মাধ্যমে ট্রাফিক এনক্রিপ্ট করা হলে, নেটওয়ার্কের উপর নজরদারি করা ব্যক্তিদের পক্ষে আপনি কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন বা আপনার ট্রান্সফার করা তথ্য নিরীক্ষণ করা সম্ভব হয় না।

এছাড়াও, Outline আপনাকে এন্ড-টু-এন্ড কমিউনিকেশন টুল সুরক্ষিত করে অ্যাক্সেস আগের অবস্থায় ফেরাতেও সাহায্য করতে পারে যা হয়ত আপনার দেশে অন্যভাবে অ্যাক্সেস করা যায় না।

এনক্রিপশন স্ট্যান্ডার্ড

Outline, ২৫৬-বিট সম্পন্ন Chacha2020 IETF Poly 1305 অ্যালগরিদমের AEAD সাইফার কোড ব্যবহার করে আপনার ডিভাইস ও Outline সার্ভারের মধ্যে কমিউনিকেশন এনক্রিপ্ট করে। AEAD সাইফার কোড, গোপনীয়তা, ইন্টিগ্রিটি ও সত্যতা অফার করে এবং আধুনিক হার্ডওয়্যারের ক্ষেত্রে দারুণ পারফর্ম্যান্স প্রদর্শন করে।

সুরক্ষা সম্পর্কিত অডিট

২০১৮ সালে, Radically Open Security ও Cure53 নামের দুটি নিরপেক্ষ ডিজিটাল সুরক্ষা সংস্থা, Outline অডিট করেছিল যেখানে লেটেস্ট নিরাপত্তা স্ট্যান্ডার্ডের নিরিখে সফ্টওয়্যার পর্যালোচনা করে দেখা হয়েছিল। ২০২২ সালে Radically Open Security একটি অতিরিক্ত অডিট এবং ২০২৪ সালে Cure53 Outline SDK-এর অডিট পরিচালনা করেছিল। আপনি এখান থেকে রিপোর্টগুলি পড়তে পারবেন:

পরিচয় গোপন করা মেট্রিক ও লগ

Outline প্রতিটি অ্যাক্সেস কীয়ের জন্য ব্যবহৃত ব্যান্ডউইথকে "ট্রান্সফার করা বাইট" হিসেবে ট্র্যাক করে। এই তথ্য সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে প্রয়োজনমতো তার ক্লাউড সার্ভার পরিষেবা প্রদানকারীর সাথে সাবস্ক্রিপশন ব্যান্ডউইথকে অ্যাডজাস্ট করতে দেয়, কিন্তু Outline সার্ভারের মাধ্যমে যে প্রকৃত তথ্য আদান-প্রদান হয়, তা দেখার অনুমতি দেয় না।

Outline-এর ডেটা ও তথ্য সংগ্রহের ব্যাপারে আরও জানুন।


নিরাপত্তা ও গোপনীয়তা সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Outline কি আমাকে অনলাইনে পরিচয় গোপন করে থাকতে দেয়?

না, Outline কোনও পরিচয় গোপন করার টুল নয়। Outline, নেটওয়ার্কের উপর নজরদারি করা সম্ভাব্য ব্যক্তিদের থেকে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখে।

আপনি যেসব ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে আপনার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখার সুবিধা Outline অফার করে না, কারণ আপনি লগ-ইন করলে বা কখনও কখনও ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিংয়ের মতো কৌশলের মাধ্যমে তারা আপনাকে তবুও শনাক্ত করে নিতে পারে। মোবাইল অ্যাপের ক্ষেত্রে, বেশিরভাগ আধুনিক স্মার্টফোনে API থাকে যা ইনস্টল করা অ্যাপকে আপনার লোকেশন খুঁজতে দেয়। যদিও এর সাথে প্রক্সির কোনও সম্পর্ক থাকে না, কারণ সেটি এম্বেড করা জিপিএসের উপর নির্ভর করতে পারে।

বিশেষ করে ইন্টারনেটে নজরদারির হাত থেকে VPN গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করলেও অনলাইনে অপারেট করার ক্ষেত্রে সব সময়ই কিছু ঝুঁকি থেকে যায়। VPN থাকা সত্ত্বেও, কোনও ISP যদি আপনার পরিচয় জেনে যায় এবং নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করতে পারে, তাহলে সেটি হয়ত আপনার Outline সার্ভারের IP অ্যাড্রেসও নির্ধারণ করতে পারে। এই তথ্য Outline সার্ভারের অ্যাক্সেস ব্লক করতে অথবা অনলাইনে থাকার সময় আপনার ব্যবহারের বিভিন্ন প্যাটার্ন এবং সম্ভবত আপনার লোকেশনের ব্যাপারে জানতে ব্যবহার করা হতে পারে।

আমি Outline ব্যবহার করলে কেউ কি সেটি জানতে পারবে?

সম্ভবত। আপনার অ্যাক্সেস করা প্ল্যাটফর্ম ও পরিষেবা থেকে হয়ত এটি জানা যেতে পারে যে আপনার কানেকশন কোনও ক্লাউড সার্ভার থেকে এসেছে। কখনও কখনও তারা হয়ত এটি বুঝতে পারবে যে আপনি VPN ব্যবহার করছেন, কিন্তু আপনার ইন্টারনেট ট্রাফিকের কন্টেন্ট দেখা তাদের পক্ষে সম্ভব হবে না।

Outline কি আমাকে সম্ভাব্য সব রকমের সাইবার হামলা থেকে রক্ষা করে?

না। এমন কোনও টুল নেই যা আপনাকে সম্ভাব্য সব রকমের সাইবার হামলার হাত থেকে রক্ষা করবে। Outline আপনাকে উন্মুক্ত ইন্টারনেটে অ্যাক্সেস দেয় এবং ট্রাফিক এনক্রিপ্ট করে আপনার গোপনীয়তা বাড়ায়, কিন্তু ম্যালওয়্যার ও ফিশিংয়ের মতো অন্যান্য ধরনের আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার জন্য আমরা আপনাকে সাজেস্ট করছি।

অনলাইন প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে, আপনার সংস্থার সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞর সঙ্গে একসাথে কাজ করার ব্যাপারে বিবেচনা করে দেখুন। এছাড়াও, Security Planner ওয়েবসাইটে নের্তৃস্থানীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের পছন্দমতো নির্দেশিকা লাভ করতে পারেন। আপনার সমস্যার জন্য যথার্থ সাইবার নিরাপত্তা টুল বেছে নেওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশ প্রদান করার উদ্দেশ্যেই এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

এছাড়াও, Jigsaw, Intra, Project Shield এবং Password Alert-এর মতো অন্যান্য সাইবার সুরক্ষা সংক্রান্ত প্রোডাক্ট চেক-আউট করতে পারবেন।

VPN ব্যবহার করা কি আইনসম্মত?

Outline অপারেট করা বা অ্যাপ ব্যবহার করার আগে, আপনার স্থানীয় আইন, রেগুলেশন ও যে ক্লাউড পরিষেবা প্রদানকারী ব্যবহার করবেন বলে প্ল্যান করেছেন তার পরিষেবার শর্তাবলী চেক করে দেখুন।