স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

পরিভাষা

VPN বলতে কী বোঝায়?

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN)-এর দ্বারা আপনার ডিভাইস ও হোস্ট সার্ভারের মধ্যে একটি 'ব্যক্তিগত' কানেকশন তৈরি করা হয়। VPN ব্যবহার করলে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আপনার ট্রাফিক দেখতে পায় না। আপনাকে নিম্নলিখিত প্রয়োজনে VPN ব্যবহার করতে হতে পারে:

  • কোনও সর্বজনীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় আপনার ডেটা সুরক্ষিত করতে
  • ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ও সরকারি এজেন্সির থেকে আপনার ব্রাউজ করা ডেটা গোপনীয় রাখতে
  • সারা বিশ্বের বিভিন্ন সোর্স থেকে সেন্সর না করা কন্টেন্ট অ্যাক্সেস করতে

Outline কোন কোন ক্ষেত্রে গতানুগতিক VPN-এর থেকে আলাদা?

সুরক্ষা সংক্রান্ত সাধারণ প্রোটোকল এবং/বা ট্রাফিকের পরিমাণের প্যাটার্নকে চিহ্নিত করার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সহজেই গতানুগতিক VPN-কে শনাক্ত ও ব্লক করতে পারে। যে প্রোটোকল ব্যবহার করে Outline তৈরি করা হয়েছে সেটি সহজে শনাক্ত করা যায় না এবং এর ফলে ব্লক করা আরও শক্ত হয়। তাই গতানুগতিক VPN-এর তুলনায় Outline-এর প্রতিরোধের ক্ষমতাও অনেক বেশি। নেটওয়ার্ক-ভিত্তিক ব্লকিং ও IP ব্লকিং সহ উন্নত ধরনের সেন্সরশিপও Outline প্রতিরোধ করে।

Outline সার্ভার বলতে কী বোঝায়?

Outline সার্ভার এমন VPN-কে চালায় যেটি ব্যবহারকারীকে কানেক্ট করার অনুমতি দেয়। আপনি কোনও নতুন নেটওয়ার্ক তৈরি করলে, নিজের সুরক্ষিত সার্ভারকে Outline সার্ভার (যদি আপনার কাছে থাকে) হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি কোনও ক্লাউড পরিষেবা প্রদানকারীকে বেছে নিতে পারবেন, যেমন:

  • DigitalOcean
  • Google Cloud Platform (GCP)
  • Amazon Web Services (AWS)

আপনি Outline Manager-এ নিজের সার্ভার সেট-আপ করবেন।

পরিষেবা ম্যানেজার বলতে কী বোঝায়?

পরিষেবা ম্যানেজারের কাজ হল Outline সার্ভার সেট-আপ করা এবং ব্যবহারকারীর সাথে অ্যাক্সেস কী শেয়ার করা। পরিষেবা ম্যানেজারই সাধারণত সার্ভার ব্যবহার সংক্রান্ত খরচের বিষয়টি দেখে থাকেন।

অ্যাক্সেস কী বলতে কী বোঝায়?

বর্তমান Outline সার্ভার অ্যাক্সেস করতে ও VPN-এর সাথে কানেক্ট করতে অ্যাক্সেস কী ব্যবহার করা হয়। একজন পরিষেবা ম্যানেজারের থেকেই আপনি অ্যাক্সেস কী পাবেন অথবা আপনি নিজেইএকটি Outline সার্ভার সেট-আপ করতে পারবেন। অ্যাক্সেস কী কেমন দেখতে হয় তার একটি উদাহরণ এখানে দেখানো হল (এটি একটি স্যাম্পেল মাত্র; বাস্তবে এটি কাজ করবে না):

ss://[email protected]:39485/?outline=1

Outline Manager কী?

Outline Manager হল একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন যার সাহায্যে পরিষেবা ম্যানেজার Outline সার্ভার সেট-আপ করতে, অ্যাক্সেস কী, তৈরি করতে এবং 'কী' পিছু ডেটা ব্যবহারের সীমা সেট করতে পারেন। আপনিএখানে অথবাএখানে ক্লিক করে Outline Manager-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারবেন।

Outline Client বলতে কী বোঝায়?

Outline Client হল ডেস্কটপ ও মোবাইলে উপলভ্য একটি অ্যাপ্লিকেশন যেটি আপনাকে Outline সার্ভারে কানেক্ট করতে এবং অ্যাক্সেস কী ব্যবহার করে VPN অ্যাক্সেস করতে সাহায্য করে। আপনিএখানে অথবাএখানে ক্লিক করে Outline Client-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারবেন।

ডেটার সীমা বলতে কী বোঝায়?

Outline Manager, অত্যধিক ব্যবহার প্রতিরোধ করতে এবং খরচকে প্রত্যাশিত লেভেলের মধ্যে রাখতে সাহায্য করতে, পরিষেবা ম্যানেজারকে ৩০-দিনের ডেটার একটি ট্রেলিং সীমা সেট করতে দেয়। পরিষেবা ম্যানেজার প্রতিটি 'কী'-এর জন্য প্রযোজ্য হতে পারে এমন একটি ডিফল্ট সীমা সেট করতে পারেন। তাছাড়াও, তিনি ডিফল্ট সীমা ওভাররাইড করতে, যেকোনও 'কী'-তে অন্য একটি সীমাও সেট করতে পারেন। সীমা সেট করা হয়ে যাওয়া মাত্রই এটি কার্যকর হয়ে যায় এবং প্রতি ঘণ্টায় এটি প্রয়োগ করা হয়।

পরিষেবা ম্যানেজার Jigsaw-তে মেট্রিক শেয়ার করার বিকল্প চালু করলে, কীভাবে ডেটার সীমার ব্যবহার রিপোর্ট করা হবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে, তাকেডেটা সংগ্রহ করা সংক্রান্ত নীতি দেখতে হবে।