আমি কীভাবে 'অ্যাক্সেস কী'-তে ডেটার সীমা সেট করতে পারি?
আপনি সব 'অ্যাক্সেস কী'-এর ক্ষেত্রে প্রযোজ্য ডেটা সীমা সেট করতে পারবেন। সীমা সেট করতে, Outline Manager খুলে সেটিংস মেনুতে নেভিগেট করুন। সেখানে ডেটার সীমা নামে একটি টগল মেনু দেখতে পাবেন, যা চালু করা থাকলে আপনি সীমা সেট করতে পারবেন।

সীমা সেট করলে, 'অ্যাক্সেস কী' পৃষ্ঠাতে দেখানো সীমা থেকে প্রত্যেক ব্যবহারকারী কতটা দূরে আছেন তা আপনি দেখতে পারবেন। এখানে একটি বার গ্রাফের মাধ্যমে গত ৩০ দিনের ডেটার ব্যবহার দেখানো হয়।

আপনার সব 'অ্যাক্সেস কী'-তে সীমা সেট করতে পারা ছাড়াও, প্রতিটি 'অ্যাক্সেস কী'-এর নিজস্ব ডেটার সীমাও সেট করতে পারবেন। এই সেটিং আপনার সেট করা যেকোনও ডিফল্ট ডেটার সীমা ওভাররাইড করবে, তবে আপনি ডিফল্ট ডেটার কোনও সীমা সেট না করে থাকলে, যেকোনও 'অ্যাক্সেস কী'-তে এখনও ডেটার সীমা সেট করতে পারবেন।
'অ্যাক্সেস কী'-তে ডেটা ট্রান্সফারের সীমা সেট করতে, Outline Manager খুলে, আপনার সেট করতে চাওয়া 'অ্যাক্সেস কী' যে 'কানেকশন' ট্যাবে রয়েছে সেখানে নেভিগেট করে, 'অ্যাক্সেস কী'-এর সারির ডানদিকে থাকা মেনুতে ক্লিক করুন। সেখান থেকে, 'ডেটার সীমা' বিকল্পে ক্লিক করুন। "আমার অ্যাক্সেস কী"-তে ডেটার সীমা পরিবর্তন করতে, 'ডেটার সীমা আইকনে ' ক্লিক করুন।

'কাস্টম ডেটার সীমা সেট করুন' বিকল্প বেছে নিন। এই চেকবক্স বেছে নিলে একটি ফিল্ড দেখতে পাবেন, যেখানে আপনি ওই অ্যাক্সেস কী-তে কাস্টম করা ডেটার সীমা সেট করতে পারবেন। সব হয়ে গেলে, ডেটার সীমা সেভ করতে, 'সেভ করুন' বোতামে ক্লিক করুন।

বেছে নেওয়া 'অ্যাক্সেস কী'-তে ডেটা ট্রান্সফারের সীমা সেভ করলে, প্রতিটি 'অ্যাক্সেস কী'-তে ব্যবহৃত ডেটার (গত ৩০ দিনের) পাশাপাশি, প্রধান স্ক্রিনে সংশ্লিষ্ট সীমা দেখানো হবে।
কোনও 'অ্যাক্সেস কী' থেকে ডেটার সীমা সরাতে, সংশ্লিষ্ট 'অ্যাক্সেস কী'-তে ডেটার সীমা আগে যেখানে ছিল সেখানে নেভিগেট করে 'কাস্টম ডেটার সীমা সেট করুন' লেবেল যুক্ত বক্স থেকে টিকচিহ্ন সরান এবং 'সেভ করুন' বোতামে ক্লিক করুন।

ডেটার সীমা সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
৩০-দিনের ট্রেলিং ডেটা সীমা বলতে কী বোঝায়?
৩০-দিনের ট্রেলিং ডেটা সীমা, গত ৩০ দিন ধরে প্রতিটি 'অ্যাক্সেস কী'-তে ব্যবহৃত ডেটা যোগ করবে এবং ওই সময়ের মধ্যে 'অ্যাক্সেস কী'-তে ডেটার ব্যবহার সীমার মধ্যে রাখবে। এর ফলে ৩০ দিন বা তার চেয়ে কম দিন রয়েছে এমন মাস সহ, যেকোনও ৩০ দিন সময়ের মধ্যে ওই 'কী' নির্ধারিত সীমার বাইরে ডেটা ব্যবহার করতে পারবে না। এর প্রভাবে, প্রত্যেক ব্যবহারকারীর উপলভ্য ডেটা, ৩১ দিন আগে তার ব্যবহার করা ডেটার চেয়ে প্রতি দিন বাড়বে।
Outline কেন ট্রেলিং ডেটা সীমা ব্যবহার করে?
ট্রেলিং ডেটা সীমা আপনাকে প্রতি ৩০ দিনের গ্যারেন্টি দেয়। এর মানে হল, একই রকম গ্যারেন্টি দেওয়ার বিচারে এটি রেকারিং সীমার চেয়ে সহজতর বিকল্প (যেমন কোনও মাসে এমন দিন যেটি কাস্টমাইজ করা যায়)। এটি বর্তমানে দেখানো Outline ডেটা ব্যবহারের পাশাপাশি, অ্যানালিটিক্স পরিষেবা ও সার্ভার সংক্রান্ত পরিসংখ্যানের সাধারণ টুলের সাথেও ম্যাচ করে।
ডেটা সীমায় কোন কোন ডেটা গণনা করা হয়?
সার্ভার থেকে প্রতিটি 'অ্যাক্সেস কী'-এর বেরিয়ে যাওয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটি কঠোরভাবে বলা হচ্ছে মানে, 'কী'-এর হয়ে সার্ভারের বাইরে ডেটা পাঠানো হয়েছে, একই সাথে ক্লায়েন্টের কাছেও তা ফেরানো হয়েছে। প্রকৃতপক্ষে, এটি 'কী' থেকে সার্ভারে ডেটা পাঠানো ও ফেরানোর খুব কাছাকাছি হওয়ার কথা, তাই আমাদের আশা এটি আপনার ব্যবহারকারীদের তালিকার সাথে ম্যাচ করবে। আমরা যে ক্লাউড পরিষেবা প্রদানকারীর বিল সমীক্ষা করেছি, তা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।
ডেটার সীমা পেরিয়ে গেলে কি ব্যবহারকারীকে সেই ব্যাপারে বিজ্ঞপ্তি পাঠানো হয়?
এখনই নয়। অনেক ক্লাউড পরিষেবা প্রদানকারীরই সারা মাসে ১ টিবির মতো সীমা থাকে, যা ১০ জন ব্যবহারকারীকে ১০০ জিবি বা ১০০ জন ব্যবহারকারীকে ১০ জিবি করে ডেটা দিতে পারে। এগুলি যথেষ্ট বড় সংখ্যা এবং আমাদের মনে হয় না যে ব্যবহারকারীরা সবটা খরচ করতে পারবেন। আমাদের আশা, ব্যবহারকারীরা তাদের ব্যবহারের সীমায় পৌঁছে গেলে, সার্ভার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক, আপনার ব্যবহার করার বিষয়ে বিজ্ঞপ্তি কীভাবে সাহায্য করতে পারে, সেই ব্যাপারে আপনার ইনসাইটকে আমরা গুরুত্ব দেব এবং আপনিএখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
ডেটার সীমায় পৌঁছালে কি ব্যবহারকারীকে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হয়?
নতুন করে ডেটা ব্যবহার করার যে সীমা সেট করা হয়েছে, ব্যবহারকারী তা প্রায় পুরোটা ব্যবহার করে ফেললে, তিনি যে ডেটা পাবেন তা আলাদা হবে, কারণ সেটি ৩০ দিন আগে ব্যবহার করা ডেটার ভিত্তিতে পাওয়া। আমরা মনে করি যে, গ্রাহকদের সতর্ক করলে, সেটি তাদের সাহায্য করার বদলে বেশি বিভ্রান্তিকর হতে পারে। এই বিষয়ের ব্যাপারে, আমরাএখানে আপনার মতামত আশা করব।
ব্যবহারকারীর ডেটার ব্যবহার কি আমি রিসেট করতে পারি?
না, এর সীমা সবসময় বিগত ৩০ দিনের ডেটা ব্যবহারের উপরে নির্ভর করে। যদিও আপনি একটি 'কী'-এর ডেটার সীমা বাড়াতে বা তার জন্য একটি নতুন 'কী' তৈরি করতে পারবেন।
ডেটার সীমা চালু করা মাত্রই কেন আমার কিছু ব্যবহারকারীর অ্যাক্সেস বন্ধ হয়েছে?
ডেটার সীমার ভিত্তি হল, আগের ৩০ দিনে ব্যবহারকারীর ট্রান্সফার করা ডেটা, যেটি ডেটার সীমা চালু থাকা বা না থাকার উপরে নির্ভর না করে রেকর্ড করা হয়েছে। এমনও হতে পারে, যেসব ব্যবহারকারীরা অ্যাক্সেস হারিয়েছেন, তারা এটি চালু করার আগেই ডেটা ব্যবহারের সীমা পার করে ফেলেছেন। এছাড়াও মনে রাখবেন যে, একটিমাত্র 'অ্যাক্সেস কী'-এর ডেটার সীমা পরিবর্তন করার সময়েও সমস্ত ডেটার সীমা প্রযোজ্য হয়।
আমি কি সার্ভার-ওয়াইড সীমা সেট করতে পারব, যেমন "প্রতি ৩০ দিনের জন্য ১ টিবি"?
এখনই নয়। আপনার ডেটা ব্যবহার করার বিষয়ে, আমরাএখানে আরও শুনতে চাই।
ডেটার কোনও ডিফল্ট সীমা এবং নির্দিষ্ট 'অ্যাক্সেস কী'-তে ডেটার সীমা নির্ধারণ করা হলে, এদের মধ্যে কোনটি প্রযোজ্য হবে?
নির্দিষ্ট 'অ্যাক্সেস কী'-তে ডেটার সীমা, আপনার সেট করা ডিফল্ট ডেটার (যদি করে থাকেন) সীমা ওভাররাইড করে প্রযোজ্য হবে।
ডেটার ডিফল্ট সীমা সেট না করে, আমি কি কোনও নির্দিষ্ট 'কী'-তে ডেটার সীমা সেট করতে পারি?
হ্যাঁ। একটি 'কী'-তে ডেটার সীমা সেট করার জন্য, নির্দিষ্ট করে দেওয়া কোনও ডিফল্ট সীমা আপনার প্রয়োজন নেই। যেমন, যে 'কী' দিয়ে অনেক বেশি ডেটা শেয়ার করা হতে পারে বলে আপনি মনে করছেন, সেই নির্দিষ্ট 'কী' দিয়ে অত্যধিক ডেটা ট্রান্সফার করে ফেলা থেকে নিজেকে আটকাতে, আপনি সেই 'কী'-তে সীমা সেট করতে পারবেন।