আমি কীভাবে Outline সার্ভার মুছে দিতে পারি?
বেশিরভাগ ক্লাউড পরিষেবা প্রদানকারীর পক্ষে আপনার ব্যবহার করা নির্দিষ্ট ভার্চুয়াল মেশিন সরিয়ে দেওয়া খুবই সহজ।
ক্লাউড পরিষেবা প্রদানকারী হিসেবে, DigitalOcean ব্যবহার করলে, 'গিয়ার' বোতামে ক্লিক করে এবং 'সার্ভার মুছে দিন' বিকল্প বেছে নিয়ে আপনার বর্তমান ভার্চুয়াল মেশিন মুছে দিতে পারবেন। এর পরেই অবিলম্বে বেছে নেওয়া লোকেশনে একটি নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করার জন্য আপনাকে প্রম্পট করা হবে।
Outline সার্ভার সরিয়ে দিলে, এটি স্থায়ীভাবে মুছে যাবে এবং এর অ্যাক্সেস কী আর কাজ করবে না। Outline-এর মাধ্যমে অ্যাক্সেস করতে ব্যবহারকারীর যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য পুরনো সার্ভার মুছে দেওয়ার আগে আপনাকে নতুন Outline সার্ভার সেট-আপ করতে এবং তার অ্যাক্সেস শেয়ার করতে হবে।