Outline সার্ভারের লোকেশন আমি কীভাবে পরিবর্তন করতে পারব?
একবার সেট-আপ করা হয়ে গেলে, সার্ভারের লোকেশন পরিবর্তন করা যায় না। অন্য একটি লোকেশন থেকে সার্ভার রান করতে, আপনাকে Outline সার্ভার মুছে দিয়ে একটি নতুন সার্ভার তৈরি করতে হবে।
বিকল্প হিসেবে, ডায়নামিক কী, ব্যবহার করেও আপনার VPN-এর লোকেশন পরিবর্তন করতে পারবেন। এর ফলে আপনি একই কী বজায় রেখেও সার্ভার রোটেট করতে পারবেন। সার্ভারের লোকেশনে নিজের থেকে কোনও পরিবর্তন হবে না।