স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

একটি Outline সার্ভারে অ্যাক্সেস ম্যানেজ করা (অ্যাক্সেস কী সহ)

Outline সার্ভার ইনস্টল করা সম্পূর্ণ হলে, এখন আপনি সার্ভারে ব্যক্তিদের অ্যাক্সেস শেয়ার ও ম্যানেজ করা শুরু করতে পারবেন। আপনার কাছ থেকে আমন্ত্রণ পাওয়া ব্যক্তি এখন Outline অ্যাপ ডাউনলোড করে Outline ব্যবহার করতে পারবেন যা তাকে ইন্টারনেট ট্রাফিক সুরক্ষিত করতে সাহায্য করবে।

আপনার Outline সার্ভারের অ্যাক্সেস শেয়ার করা

Outline সার্ভার ইনস্টল করার কাজ শেষ হলে, আপনাকে Outline Manager-এ 'সার্ভারের বিবরণ' পৃষ্ঠায় ডাইরেক্ট করা হবে যেখানে আপনি অ্যাক্সেস কী তৈরি করতে পারবেন। অ্যাক্সেস কী-এর ব্যাপারে আরও জানুন।

  • কী তৈরি করা: নতুন কী তৈরি করতে, পৃষ্ঠার সবচেয়ে নিচে দেখানো ছোট "+" আইকনে ক্লিক করুন।
  • কী শেয়ার করা: প্রতিটি কীয়ের ডানদিকে, একটি শেয়ার করার আইকন আছে যাতে ক্লিক করে আপনি একটি আমন্ত্রণ পেতে পারেন। আপনার পছন্দসই মেসেজিং সিস্টেমে এই আমন্ত্রণ কপি ও পেস্ট করুন।

অনুরোধ ফিচার করা: Outline Manager অ্যাপ থেকে অ্যাক্সেস শেয়ার করা

অনেক সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আমাদের অনুরোধ জানিয়েছেন যে Outline Manager-এ সরাসরি কোনও ব্যক্তির ইমেল আইডি লেখার বিকল্প চালু করে, আমরা যেন আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াকে আরও সহজ করে তুলি।

আমরা যদিও Outline Manager অ্যাপের মধ্যে এই কার্যকারিতা তৈরি করতে চাই না। আমাদের প্রধান নীতিগুলির মধ্যে একটি হল ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে সাহায্য করা। তাই আমাদের প্ল্যাটফর্মে এমন কোনও প্লেস ডিজাইন করা হয়নি, যেখানে কারও ইমেল আইডি বা যোগাযোগের তথ্য যোগ করা যায়।

এই কারণে, ব্যবহারকারীকে আমন্ত্রণ পাঠানোর জন্য আমরা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরদের ইমেল বা সুরক্ষিত চ্যাটের মতো কোনও নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলি।

আপনি ব্যবহারকারীর সাথে অ্যাক্সেস কী শেয়ার করার পরে তার অভিজ্ঞতা কেমন হয়

  1. ব্যবহারকারী তার ডিভাইস থেকে ইনস্টল করার লিঙ্কে ক্লিক করবেন
  2. আগে থেকে না করলে, ব্যবহারকারীকে Outline অ্যাপ ইনস্টল করার জন্য প্রম্পট মেসেজ পাঠানো হবে
  3. আমন্ত্রণের মধ্যে এম্বেড করা স্বতন্ত্র কীয়ের মাধ্যমে আপনার Outline সার্ভারের সাথে ব্যবহারকারীর একটি প্রারম্ভিক কানেকশন স্থাপিত হবে
  4. আপনার Outline সার্ভারের মাধ্যমে ইন্টারনেটের অ্যাক্সেস ম্যানেজ করতে, ব্যবহারকারী এখন 'কানেক্ট করুন'/'ডিসকানেক্ট করুন' বোতাম ব্যবহার করতে পারবেন

আপনার Outline সার্ভার থেকে অ্যাক্সেস সরানো

Outline Manager-এর 'সার্ভারের বিবরণ' পৃষ্ঠাতে, আপনি সার্ভারে দেখানো প্রতিটি কীয়ের ডানদিকে, কী মুছে দেওয়ার বিকল্প সহ মেনু দেখতে পাবেন। কী মুছে দেওয়ার অর্থ হল সার্ভার থেকে তার অ্যাক্সেস সরিয়ে দেওয়া।