আমি কীভাবে 'অ্যাক্সেস কী' পেতে পারি?
Outline কোনও VPN পরিষেবার মতো নয়, যেখানে আপনি সেটির অ্যাক্সেস কিনতে পারবেন; এটি একটি টুল, যা আপনাকে একটি ব্যক্তিগত VPN সার্ভার চালাতে এবং তার অ্যাক্সেস শেয়ার করতে দেয়। পরিষেবা ম্যানেজারই একমাত্র ব্যক্তি যিনি 'অ্যাক্সেস কী' প্রদান করতে পারেন। Outline টিম ফ্রি বা পেড 'অ্যাক্সেস কী' বিতরণ করে না। আমাদের কাছে, ফার্সিতে Paskoocheh ছাড়া অন্য কোনও অফিসিয়াল Outline 'অ্যাক্সেস কী' পার্টনার নেই।
নিচে 'অ্যাক্সেস কী' পাওয়ার তিনটি বিকল্প দেওয়া হল:
- কোনও ব্যক্তির সার্ভারে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করুন: আপনি যদি এমন কোনও ব্যক্তিকে চেনেন যার একটি Outline সার্ভার আছে, তাহলে তার সাথে যোগাযোগ করে 'অ্যাক্সেস কী' দেওয়ার জন্য অনুরোধ জানান।
- নিজেই একটি সার্ভার তৈরি করুন: Windows, Mac বা Linux কম্পিউটার ব্যবহার করে, Outline Manager ডাউনলোড এবং আপনার নিজের ব্যক্তিগত Outline সার্ভার সেট-আপ করুন। আমরা, ক্লাউড পরিষেবা প্রদানকারী, DigitalOcean-এর মাধ্যমে, যেকোনও ব্যক্তির জন্য এই প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছি।
- Outline অথবা Shadowsocks পরিষেবা ব্যবহার করুন: Outline ক্লায়েন্ট, এমন থার্ড-পার্টি পরিষেবার সাথেও ব্যবহার করা যেতে পারে, যেটি Outline বা Shadowsocks প্রোটোকল ব্যবহার করে। যেমন:
- nthLink একটি Outline-নির্ভর ফ্রি পরিষেবা চালায়, যা হল Outline ক্লায়েন্টের একটি পরিবর্তিত ভার্সন।
- ASL19, Outline-এর একটি পরিবর্তিত ভার্সন চালায়, যার নাম হল BeePass তাছাড়াও, একটি Telegram বটও চালায় যা BeePass সার্ভারের জন্য ফ্রি 'অ্যাক্সেস কী' প্রদান করে।
- ফার্সি ভাষার ব্যবহারকারীরাও ASL19-এর Paskoocheh কাছে Outline 'অ্যাক্সেস কী' দেওয়ার অনুরোধ জানাতে পারেন।
'Outline ক্লায়েন্ট' অ্যাপ ডাউনলোড করার পর, আপনার 'অ্যাক্সেস কী' Outline ক্লায়েন্ট প্ল্যাটফর্মে কপি ও পেস্ট করুন যাতে Outline সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন।