স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

Outline সার্ভারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করা

Outline সার্ভারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করা

Outline সার্ভারের সাথে আপনার ডিভাইস কানেক্ট করতে হলে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে একটি অনন্য অ্যাক্সেস কী ব্যবহার করে তার সার্ভারে কানেক্ট করার জন্য আপনাকে আমন্ত্রণ পাঠাতে হয়। এই আমন্ত্রণ:

  • আপনি আগে ডাউনলোড না করে থাকলে, আপনাকে একটি প্রম্পট মেসেজ পাঠিয়ে এখন আপনার ডিভাইসে Outline ডাউনলোড ও ইনস্টল করতে বলা হবে
  • অ্যাক্সেস 'কী' ব্যবহার করে আপনার এবং Outline সার্ভারের মধ্যে একটি সুরক্ষিত কানেকশন তৈরি করবে

সার্ভারের সাথে কানেক্ট করার পরে, আপনি Outline ব্যবহার করতে, "কানেক্ট করুন" বা "ডিসকানেক্ট করুন" বিকল্পে ক্লিক করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: Outline, অ্যাক্সেস 'কী' ও Outline সার্ভার ছাড়া কাজ করতে পারে না। 'কী' ব্যবহার না করে Outline অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করলে, সেই অ্যাপ আপনার ইন্টারনেট ট্রাফিক সুরক্ষিত রাখতে পারবে না।