স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

Linux-এ Outline ক্লায়েন্ট ইনস্টল করা

Linux অপারেটিং সিস্টেমের জন্য, Outline Client-এর ভার্সন 1.15 থেকে শুরু করে ভবিষ্যতের সব ভার্সন Debian প্যাকেজ হিসেবে রিলিজ করা হবে। আমরা কোন অপারেটিং সিস্টেম সমর্থন করি সে সম্পর্কে আরও জানতে, আমাদের ন্যূনতম সিস্টেমের প্রয়োজনীয়তা দেখুন।

Debian-ভিত্তিক Linux ডিস্ট্রিবিউশনের জন্য Outline Client ইনস্টল করুন (সাজেস্ট করা)

এই কমান্ডগুলি রান করুন:

  1. Outline-এর রিপোজিটরি কী ইনস্টল করুন এবং রিপোজিটরি যোগ করুন।
    wget -qO- https://us-apt.pkg.dev/doc/repo-signing-key.gpg | sudo gpg --dearmor -o /etc/apt/trusted.gpg.d/gcloud-artifact-registry-us.gpg
    echo "deb [arch=amd64] https://us-apt.pkg.dev/projects/jigsaw-outline-apps outline-client main" | sudo tee /etc/apt/sources.list.d/outline-client.list

২. APT প্যাকেজের তালিকা আপডেট করুন এবং Outline Client-এর লেটেস্ট ভার্সন ইনস্টল করুন।

sudo apt update
sudo apt install outline-client

ভবিষ্য়তের আপডেট চেক এবং ইনস্টল করতে, ধাপ ২-এ আবার কমান্ডগুলি রান করুন। মনে রাখবেন যে Linux-এ Outline Client-এর 1.15 এবং পরবর্তী ভার্সনে অ্যাপে অটো-আপডেট ফিচারটি বন্ধ করা আছে।

Outline Client আনইনস্টল করতে, এই কমান্ড রান করুন:

sudo apt purge outline-client

অন্য বিকল্প

  1. https://s3.amazonaws.com/outline-releases/client/linux/stable/outline-client_amd64.deb থেকে লেটেস্ট Outline Client Debian প্যাকেজ ডাউনলোড করুন
  2. প্যাকেজ ইনস্টল করতে কমান্ড লাইনে এই কমান্ডগুলি রান করুন
wget -O ./outline-client.deb https://s3.amazonaws.com/outline-      releases/client/linux/stable/outline-client_amd64.deb
sudo apt install ./outline-client.deb

৩. ম্যানুয়ালি আপডেট চেক করুন, কারণ Linux-এ Outline Client-এর 1.15 এবং পরবর্তী ভার্সনে ইন-অ্যাপ অটো-আপডেট ফিচারটি বন্ধ করা আছে।

৪. Outline Client আনইনস্টল করতে, কমান্ড লাইনে এই কমান্ড রান করুন::

sudo apt purge outline-client